আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসে প্রতি লিটার অকটেন ১২২ টাকা ও পেট্রোল ১১৮ টাকায় বিক্রি হবে। এছাড়া ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকায় বিক্রি হবে। আগামী ১ আগস্ট থেকে এ দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়।