গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের নাম-পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে পাঁচুয়া গ্রামের ওই বিলে দুই বন্ধু নৌকায় করে শাপলা তুলে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
তিনি জানান, শাপলা তোলার জন্য দুই বন্ধু নৌকায় করে বিলে যান। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানায় তারা আর নৌকায় উঠতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে।