আট বিভাগেই বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশের আটটি বিভাগেই বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।