ফল না দেওয়ায় রাবি আরবি বিভাগে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আররি বিভাগের পরীক্ষার ৩ মাস পার হলেও রেজাল্ট না দেওয়ায় অফিস, ক্লাসরুম এবং সেমিনারে তালা দিয়েছে বিভাগের চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। এ সময় রেজাল্ট না দেওয়া পযর্ন্ত বিভাগে ‘শাটডাউন’ ঘোষণা দেন শিক্ষার্থীরা।