আ. লীগ সরকারের কারণে যথাযথ চিকিৎসা পাননি খালেদা জিয়া ডা. জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তৎকালীন সরকার এমন অবস্থায় নিয়ে গিয়েছিল, তাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল। বিরাট একটা সময় উনি যথাযথ চিকিৎসা পাননি। সে জন্য প্রায়শই ওনাকে হাসপাতালে যেতে হচ্ছে।