ডি পল-সুয়ারেজের ম্যাজিকে লিগস কাপের কোয়ার্টারে মায়ামি

লিওনেল মেসি ছিলেন না। প্রথমার্ধে নিজেদের খুঁজে পেতেও বেশ সময় নিয়েছে ইন্টার মায়ামি। কিন্তু এরপর? একে একে দৃশ্যপটে এলেন ইয়ানিক ব্রাইট, রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ। এই ত্রয়ীর নৈপুণ্যে মেক্সিকোর ঘরোয়া জায়ান্ট পুমাসকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করলেন হেরনসরা।