ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে গাঙ্গুলির অকপট স্বীকারোক্তি
সাধারণত ভারত-পাকিস্তান লড়াই মানেই আবেগ, উত্তেজনা আর সীমান্তের বাইরেও আলোচনার ঝড়। তবে এবারকার এশিয়া কাপের ম্যাচে সেই রোমাঞ্চ খুঁজে পাননি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সরাসরি বলেই দিলেন— ‘১৫ ওভার পরই আমি ম্যাচ দেখা বন্ধ করে দিয়েছি।’