জামায়াতের মিছিলে হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দিতে গিয়ে ‘ভুলে খালেদার নাম
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর গণমিছিলে শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দেওয়ার সময় খালেদা জিয়ার নাম উল্লেখ করে স্লোগান দেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানির পর রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে জামায়াতের নেতারা বলছেন, শেখ হাসিনার নাম নিতে গিয়ে ভুলে খালেদার নামে স্লোগান দেওয়া হয়েছে।