গরম থাকবে কদিন, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অফিস
মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও এর প্রভাবে শুরু হয়েছে ভ্যাপসা গরম। তবে এই পরিস্থিতি বেশিদিন থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার (২০ আগস্ট) পর্যন্ত গরমের অনুভূতি বজায় থাকতে পারে। এরপর বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে।