ডাকসু নির্বাচন তন্বীর সম্মানে গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানেই এই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্র সংগঠনটি।