আগামীকাল 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করবেন প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনভর থাকবে জুলাই শহীদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ নানা আয়োজন।