টানা পাঁচ বছর টেকসই তালিকায় সিটি ব্যাংক
বেসরকারি খাতের প্রথম প্রজন্মের সিটি ব্যাংক এখন দেশের শীর্ষ ও শক্তিশালী ব্যাংকের একটি। বিদায়ী বছর ব্যাংকটির নিট মুনাফা প্রথমবারের মতো এক হাজার কোটি টাকার মাইলফলক ছাড়িয়েছে। আর এই মুনাফা ও ব্যাংকের শক্তিশালী ভিত তৈরিতে ভূমিকা রেখেছে প্রযুক্তির ব্যবহার এবং টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়ন। ব্যাংকটির ঋণের ৮৮ শতাংশই বিতরণ করা হয়েছে টেকসই খাতে।