সিরাজগঞ্জে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে দাঁড়িয়ে থাকা একটি থ্রি-হুইলার ও ভ্যানে ধাক্কা দিয়েছে একটি দ্রুতগতির বাস। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তাছাড়া অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।