সাংবাদিক হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামির দোষ স্বীকার
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন র্যাবের হাতে গ্রেপ্তার স্বাধীন। শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী।