প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণার প্রতিক্রিয়ায় যা বলছে ইসলামী আন্দোলন

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৬ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।