ভারতের কাছে হারের পর ফাইনাল খেলতে পাকিস্তানের সামনে যে সমীকরণ
সুপার ফোরের ম্যাচে মাঠের লড়াইয়ে দাপটের সঙ্গেই জয় পেয়েছে ভারত। পাকিস্তান প্রথমে ব্যাট করে গড়ল নিজেদের সর্বোচ্চ রান (১৭১) ভারতের বিপক্ষে। তবুও শেষ পর্যন্ত তা রইল হারের রেকর্ড ছাড়া আর কিছু নয়। অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস ভর করে ভারত সহজেই ৬ উইকেটে জিতল, হাতে থাকল সাত বল।