বিয়ের প্রস্তাব দেওয়ার পর জর্জিনাকে কত টাকার উপহার দিয়েছেন রোনালদো
দশ বছরের সম্পর্ক অবশেষে গাঁটছড়া বাঁধার পথে। দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়ে যেন সুখের সাগরে ভাসছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই আনন্দঘন মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে পর্তুগিজ তারকা খরচ করেছেন একগাদা টাকা—বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা!