পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, প্রাণহানি ১৫

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। শতদ্রু, রাভি ও চেনাব নদীর পানি ফুলেফেঁপে উঠায় এই বন্যায় বিপর্যস্ত হয়েছে অবকাঠামো, ডুবে গেছে লাখ লাখ একর কৃষিজমি, আর হাজারো মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে।