সবজি-ডিমের দাম বেড়ে বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা
দেশজুড়ে টানা বৃষ্টিপাত ও সরবরাহ সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা বেড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে সবজি ও ডিমের দাম লাগামছাড়া হয়ে উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।