অভিনয় ছাড়ার পর রিজিক নিয়ে যা বললেন তামিম মৃধা
জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও ছিলেন প্রায় সমান জনপ্রিয়। কিন্তু অনেকদিন ধরেই শোবিজ অঙ্গন থেকে দূরে তিনি, পুরোদমে হাঁটছেন ধর্মের পথে। তার বাহ্যিক রূপেও এসেছে ব্যাপক পরিবর্তন; রাখছেন দাঁড়ি, প্রকাশ করছেন নানা ধরনের ইসলামিক কনটেন্ট।