ছয় মাসে ১৫ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-সহ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ডলার প্রতি ১২২ টাকা ধরে প্রায় ১৫ হাজার ২০০ কোটি টাকা।