যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসে ফিরে আসছে স্থগিতাদেশকৃত ক্রয়াদেশ

যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরোপিত পাল্টা শুল্কের হার হ্রাস করায় আবারও সচল হচ্ছে এক সময় স্থগিত হওয়া রপ্তানি আদেশ। এতে স্বস্তি ফিরেছে দেশের রপ্তানিকারক ও যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেতা—উভয় পক্ষেই। উদ্যোক্তারা বলছেন, যদিও সাময়িকভাবে বিক্রয়ে কিছুটা ধাক্কা লেগেছে, তবে দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের রপ্তানির পরিধি ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।