বিয়ে করতে যাচ্ছেন উরফি জাভেদ! পাত্র কে?

নিজের ফ্যাশন সেন্স এবং সাহসী স্টাইল স্টেটমেন্টের জন্য সোশাল মিডিয়ায় সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ। বিভিন্ন সময়ে অভিনব পোশাক, চমকপ্রদ লুক এবং নির্দ্বিধায় প্রকাশিত মতামতের মাধ্যমে তিনি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাই তাকে ‘ভাইরালকন্যা’ বললেও ভুল হবে না। এবার সেই উরফিকে ঘিরে শোনা যাচ্ছে নতুন এক গুঞ্জন।