যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন সফরের ঘোষণা মোদির, আসবেন পুতিনও
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘ ৬ বছর পর চীন সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই তার চীন সফরের ঘোষণাটি এলো। যে সময়ে মোদি বেইজিংয়ে অবস্থান করবেন, ঠিক একই সময়ে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ যেন আগুনে ঘি ঢাললেন মোদি।