ডাকসুর ভোটগ্রহণ শেষ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। একটি ভালো নির্বাচন হোক, আওয়ামী লীগ তা চায় না। যত বড় ষড়যন্ত্রই হোক, ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই।
প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে উত্তর আমেরিকার দেশ কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জনগোষ্ঠী তথা সমতল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে। জনগণের রায়ে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায় সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে।
আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারাই মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার বাইরে গিয়ে নির্বাচনের সময়সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্পষ্ট করে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোটের বিধান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সামনের দিনে জনগণ ইতিহাস সৃষ্টি করবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী সংসদ নির্বাচন ‘জনগণ এবং সেনাবাহিনীই’ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া। আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। গোটা জাতি মনে করে, অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাবো।