সঙ্গী খোঁজা, মিলনে আগ্রহ হারিয়ে ফেলছে মাছেরা
মাছ প্রকৃতিগতভাবেই দলবদ্ধ প্রাণী। তারা একসাথে ঘুরে বেড়ায়, শিকার থেকে আত্মরক্ষা করে এবং প্রজনন প্রক্রিয়াও পরিচালনা করে দলবদ্ধতার ওপর ভিত্তি করে। কিন্তু সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণা বলছে, কীটনাশক দূষণের কারণে মাছের এই প্রাকৃতিক দলবদ্ধ আচরণ ভেঙে পড়ছে।