ভারত সফরে আসছেন মেসি, কোহলিদের সঙ্গে খেলবেন ক্রিকেট!

ভারতের তিন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনি। এই তিন তারকার সঙ্গে ক্রিকেট খেলবেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটতে যাচ্ছে। ভারত সফরে এসে ক্রিকেট খেলায় মাততে যাচ্ছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।