লেবাননে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, নিহত ২৪৫

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কোনো আন্তর্জাতিক বাধা-ধরাও তাদের নিবৃত্ত করতে পারছে না। শর্ত লঙ্ঘন করে বেআইনি সেসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৪৫ জন নিহত এবং ৫১৬ জন আহত হয়েছেন।