বাংলাদেশের যুবাদের দাপুটে জয়

জয়ের আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। আগের ম্যাচে শিরোপা লড়াইয়ের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলকে হারানোর পর আজ তারা স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছে ১৬০ রানে।