যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ব্যক্তিজীবনে বিয়ে করেছিলেন দুই চিত্রনায়িকাকে-অপু বিশ্বাস ও শবনম বুবলী। তবে দুজনের সঙ্গেই তার দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। তবুও বিশেষ কিছু সময়ে দুই প্রাক্তন স্ত্রীকেই দেখা যায় শাকিব খানের সঙ্গে।