ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি করলো আজারবাইজান-আর্মেনিয়া
দীর্ঘ দশকের সংঘাত অবসানের লক্ষ্যে আজারবাইজান ও আর্মেনিয়ার নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে এক শান্তিচুক্তিতে সই করেছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান চুক্তি স্বাক্ষরের পর করমর্দন করেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন।