হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা
একে-অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে গত কয়েকদিন আগে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর কথার লড়াই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নানা মহল থেকে শুরু হয় দুই নেতার বক্তব্যের কড়া সমালোচনা। তবে এমন পরিস্থিতি বেশি সময় টিকতে পারেনি। রাজনৈতিক বাকযুদ্ধে আলোচনা-সমালোচনায় থাকা দুই নেতার মনোমালিন্যের অবসান ঘটে ব্রাহ্মণাড়িয়ার বিখ্যাত ছানামুখীতে।