রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী আজ

আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৮তম প্রায়ণবার্ষিকী। ১৯৪১ সালের এই দিনে পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে যাত্রা করেছিলেন তিনি। তার অসামান্য সৃষ্টি গল্প, কবিতা, উপন্যাস, নাটক এবং হাজারো গান—বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে পরিচিত করে তুলেছে। তিনি শুধু একজন কবিই নন, ছিলেন একাধারে সংগীতস্রষ্টা, দার্শনিক ও মানবতাবাদী চিন্তক।