একই দিনে দুইবার সূর্যগ্রহণ

বিরল এক মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো সোলার ডাইনামিকস অবজারভেটরি (এসডিও)। গত ২৫ জুলাই একই দিনে দুইবার সূর্যগ্রহণের ঘটনা পর্যবেক্ষণ করেছে স্যাটেলাইটটি। শুধু তা–ই নয়, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হওয়া দুটি সূর্যগ্রহণের ছবিও তুলেছে। জিওসিনক্রোনাস কক্ষপথে থাকা এসডিও স্যাটেলাইট ২০১০ সালে উৎক্ষেপণের পর থেকে সৌরশিখা, চৌম্বক ক্ষেত্রসহ সূর্যের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করছে।