বাংলাদেশ থেকে দেখা যাবে উল্কাবৃষ্টি
১২ ও ১৩ আগস্ট বাংলাদেশের আকাশ থেকে দেখা যাবে উল্কাবৃষ্টি। পার্সাইড উল্কাবৃষ্টি নামে পরিচিত এই উল্কাবৃষ্টি প্রতিবছর একই সময়ে হয়ে থাকে। এ বছর ১৩ আগস্ট ভোররাতে এই উল্কাবৃষ্টি সবচেয়ে বেশি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। উত্তর গোলার্ধের যেকোনো স্থান থেকে পার্সিয়েড উল্কাবৃষ্টি দেখা যাবে।