মহাকাশে সবজি ও ফসলের চাষ করছেন নভোচারীরা

মহাকাশসংক্রান্ত নানা ধরনের গবেষণা করা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। এই স্টেশনে নিয়মিত বিরতিতে মহাকাশচারীরা সফর করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করেন। মহাকাশে ভাসমান এই স্টেশনে জিনিয়া, সূর্যমুখী ও গমও চাষ করছেন নভোচারীরা।