কত দিন পর পর বিছানার চাদর ধোয়া উচিত?

দিন শেষে ক্লান্ত শরীরটা নিয়ে আমরা সবাই ছুটে যাই নিজের বিছানায়। কিন্তু সেই প্রিয় বিছানাটাই যদি পরিষ্কার না থাকে? প্রতিদিন ঘাম, ধুলাবালি, ত্বকের মৃত কোষ—এসব জমে জমে বিছানার চাদরে তৈরি হয় অদৃশ্য এক জগৎ, যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে।