নারায়ণগঞ্জে ছুটির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতি কম্পোজিট লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকরা। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে এ ঘটনা ঘটে।