‘জেন-জি’ বিক্ষোভে রক্তাক্ত নেপাল, নিহত ১৪

নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুর্নীতি বিরোধী আন্দোলন ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে জেন-জি প্রজন্মের তীব্র বিক্ষোভে অন্তত ১৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে সরকার। কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ।