তৌহিদ আফ্রিদিকে ইঙ্গিত করে যে বার্তা দিলেন শামীম
একসময় শামীম হাসান সরকারের মারধরের একটি ঘটনাকে ইঙ্গিতপূর্ণভাবে ব্যঙ্গ করে ভিডিও বানিয়েছিলেন গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। আজ সময়ের ফেরে সেই তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ও রিমান্ডে। এমন সময় তাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নাট্যাভিনেতা শামীম। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘অন্যের বিপদে আনন্দ পাই না, তবে উপলব্ধি আসে।’