‘গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজার মানবিক পরিস্থিতিকে মানবতার ভয়াবহ ব্যর্থতা ও নৈতিক পরাজয় বলে আখ্যা দিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, গাজা এখন আনুষ্ঠানিকভাবে একটি মানবসৃষ্ট দুর্ভিক্ষের মুখোমুখি।